শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনার তালতলীতে পিতার দায়ের কোপে ছেলের মৃত্যু

মো: সাগর আকন: [২] পারিবারিক কলহের জের ধরে পিতার দেশিয় দায়ের আঘাতে খুন হয়েছেন ছেলে সুমন (১৬)। বুধবার সকাল সকাল ১১ টায় উপজেলার উজ্জল চত্বর এলাকার টিএনটি স্টানে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়বগী ইউনিয়নের উজ্জ্বল চত্বর এলাকার টিএনটি স্টানের পিতা আসাদুজ্জামানের সাথে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের জের ধরে প্রায় সময়ই মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার সকালে স্ত্রীকে মারধর করলে ছেলে সুমন বাধা দিলে পিতার দেশীয় দায়ের কোপের আঘাতে ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তালতলী হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পরামর্শ দেয় তবে পার্শ্ববর্তী উপজেলা আমতলী নেওয়ার পথে মারা যান সুমন।

[৪] এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়েছে এবং লাশ বর্তমানে আমতলীতে আছে আমতলী থেকে বরগুনা জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়