শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ

আসাদুজ্জামান বাবুল : [২] গোপালগঞ্জ থেকে দুরপাল্লার কোন পরিবহন ছাড়েনি। অভ্যান্তরীন ৫টি রুটেও কোন ধরনের পরিবহন চলাচল করেনি। তবে ভোর থেকে শহরে ইজ্ঞিন চালিত রিকসা-ভ্যান-অটোরিকসা,ইজিবাইক ও পন্যবাহী একাধিক ট্রাক-মিনিট্রাক চলাচল করেছে আগেরমতোই। শহরের বড় বড় মার্কেটগুলো প্রকাশ্য না খুললেও বিকল্প পথে দোকানপাট খুলে পন্য সামগ্রী বিক্রী করছে ব্যবসায়ীরা।

[৩] বুধবার সকাল থেকে বিকেল ৩টা পযন্ত মানুষের সমাগম দেখা গেলেও ৪টার পর থেকে ধীরে ধীরে শহর ফাঁকা হতে থাকে। প্রতিদিন সকালের মতো আজও পেটের তাগিদে ঘর থেকে কাজে বের হয়েছে অসহায়-দরিদ্র রিকসাচালক ভ্যানচালকসহ নিন্মবিত্তের মানুষ।আজ বুধবার ভোর থেকে লকডাউন চলাকালীন সময়ে এমন চিত্র ছিলো চোখে পড়ারমতো। দু-একটি জায়গায় পুলিশের টহল দেখা গেলেও জোরালো কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

[৪] গোপালগঞ্জ-ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের নানান গুরুত্বপুন পয়েন্টগুলোছাড়াও অভ্যন্তরীন সকল রুটে অন্যান্য দিনেরমতো পুলিশের টহল দেখা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়