শিরোনাম
◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্মতিতেই বাণিজ্য চুক্তি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভিভিআইপি ঘোষণা নিয়ে আলোচনা: ইউনূসের আগে কারা ছিলেন তালিকায় ◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৪:১০ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু

মাহফুজুর রহমান:[২] ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১’শ ১৭ জন।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২’শ ২৭ টি নমুন পরীক্ষার ফলাফলে ১’শ ১৭ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৬’শ ৩৮ জনে।

[৩] গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৮ জন।এদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন, হরিণাকুন্ডু উপজেলার রহিমপুর গ্রামে একজন, শৈলকুপার বাগুটিয়া গ্রামে একজন, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে একজন ও কোটচাঁদপুর উপজেলার মায়াধরপুর গ্রামে একজন রয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭৯ জনে।

[৪] এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে জেলায় শুরু হয়েছে লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়