শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খিলগাঁওয়ে নালায় পড়ে নিখোঁজের ২৩ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

মাসুদ আলম, অনন্যা আফরিন : [২] বুধবার সকাল ৯টায় রাজধানীর বাসাবো এলাকার একটি নালা থেকে আবুল হোসেনের (৪২) মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

[৩] ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ১০টায় খিলগাঁওয়ের তিলপাপাড়ার ৭ নম্বর কালভার্টের নালায় পড়ে নিখোঁজ হয় আবুল হোসেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিখোঁজ যুবকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। এরপর খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। নালায় ময়লা-আবর্জনা থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

[৪] স্থানীয়রা জানান, আবুল হোসেন ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে নালায় পড়ে নিখোঁজ হন। তিনি ভবঘুরে ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়