শিরোনাম
◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৭:৫০ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৯ বছরের ইরফান পাঠানের কাছে নিজের ভুল স্বীকার করেছিলেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : [২] ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৯ বছরের তরুণ ইরফান পাঠানকে দলে রাখতে চাননি সে সময়ে দলীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি পাঠানকে ডেকে বলেছিলেন, আমি তোমাকে টিমে চাইছি না। এই কথা শুনে ইরফান পাঠান ভেঙে পড়লেও হাল ছাড়েননি। বরং সৌরভকে বুঝিয়ে দলে ঢুকে পড়েন ইরফান পাঠান। ২০০৩ সালে পাঠানের টেস্টে অভিষেক হয়। আর ২০০৪ সালে তার একদিনের ক্রিকেটে অভিষেক হয়।

[৩] একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময়ে ইরফান পাঠান বলেন, আমি তখন ১৯ বছরের ছিলাম। দাদা ভেবেছিলো, আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার জন্য অনেকটাই ছোট। তৈরি নই। আর সেটাই আমার চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। পাঠান অবশ্য সৌরভকে বুঝিয়েছিলেন, তিনি পারবেন, সফলও হবেন। পরে পাঠানকে অবশ্য দলে রাখাও হয়েছিল। এবং পাঠান নিজেকে প্রমাণও করেছিলেন।

[৪] এরপর নাকি পাঠানের কাছে এসে নিজের ভুল স্বীকার করে নেন সৌরভ। পুরনো সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ইরফান পাঠান বলছিলেন, ও (সৌরভ) আমার কাছে এসে স্বীকার করে নিয়েছিল, ওর দৃষ্টিভঙ্গি কতটা ভুল ছিল। এই ঘটনায় আমি হতবাক হয়েছিলাম। কারণ খুব কম অধিনায়ক রয়েছে, যারা টিম নির্বাচন নিয়ে নিজের ভুলটা পরে স্বীকার করে নিতে পারে।

[৫] ৩৬ বছরের পাঠান জাতীয় দলের জার্সিতে ২৯টি টেস্ট, ১২০টি একদিনের ক্রিকেট, ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। এ ছাড়াও ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন ইরফান পাঠান। - জি নিউজ/ হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়