শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১২:১১ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমিউনিটি সেন্টার ভেবে পিবিআই চট্টগ্রাম মেট্রো কার্যালয়ে চুরির ঘটনায় আটক ১

রাজু চৌধুরী: [২] পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মহানগর কার্যালয়ে চুরির ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২২ জুন) হালিশহর ঈদগাঁও এলাকা থেকে মো.শাহ আলম (৩০) নামে সেই চোরকে আটক করা হয়েছে বলে পিবিআই (মেট্রো) সূত্রে জানা যায়। গ্রেপ্তার হওয়া শাহ আলম নগরের হালিশহর থানার ঈদগাঁও বৌ বাজার আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার মকসুদপুর এলাকায়।

[৪] পিবিআই সূত্রে আরো জানা যায়, গত ২৯ মে ভোরে নগরীর পাহাড়তলী বার কোয়ার্টার এলাকায় পিবিআই চট্টগ্রাম মেট্রো  কার্যালয়ের দ্বিতীয় তলার রুমের জানালার গ্রিল কেটে দুটি মোবাইল ফোন সেট চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সিএমপি ডবলমুরিং মডেল থানায় একটি মামলা করেছে পিবিআই।

[৫] পিবিআই পরিদর্শক (মেট্রো) সন্তোষ কুমার চাকমা সাংবাদিকদের বলেন, প্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরেই শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি করা দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, কমিউনিটি সেন্টারের অফিস ভেবে মো. শাহ আলম চুরি করেছিল। আগে কমিউনিটি সেন্টার থাকলেও পরে সেখানে যে পিবিআই কার্যালয় করা হয়েছে।

সম্পাদনা: মারুফ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়