শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৭:২২ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সামাজিক অবস্থার উন্নয়নে বাংলাদেশকে ২১২৫ কোটি টাকা ঋণ দেবে এডিবি

বাশার নূরু:[২]এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশের মধ্যে মঙ্গলবার (২৫০ মিলিয়ন মার্কিন ডলার) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন।

[৩]এ বিষয়ে মনমোহন প্রকাশ বলেন, ‘করোনার মধ্যে বাংলাদেশ সরকার শক্তিশালী সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল। করোনা মহামারি সত্ত্বেও ২০২০ অর্থবছরে বাংলাদেশ প্রশংসনীয়ভাবে ৫ দশমিক ২ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল। করোনা মহামারি থেকে উত্তরণ এবং দরিদ্রদের সহায়তায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। টেকসই উন্নয়নে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আমরা সহযোগিতা করব।’

[৪] সামাজিক কর্মসূচির আওতায় দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধদের মতো সমাজে পিছিয়ে থাকাদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করে থাকে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়