শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দূরপাল্লার বাস, ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলায় মাইকিং করে যাত্রী সরাচ্ছে মালিক সমিতি

সুজিৎ নন্দী: [২] করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও সিদ্ধান্ত মানছে না অনেক দূরপাল্লার বাস।

[৩] গাবতলী থেকে দূরপাল্লার বাস যাত্রী নিয়ে ছেড়ে আসে বাইপাইলে। এখানে এসেও যাত্রী তুলছেন তারা। একাধিক বাস চালক জানান, পুলিশ বাস ঠেকাচ্ছে, আবার ছেড়ের দিচ্ছেন। অন্যদিকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের সবগুলো কাউন্টার বন্ধ। লকডাউনের খবর অনেকে না জেনে গেলেও তাদের ফিরিয়ে দেয়া হয়। আর বাসগুলো সব সারিবদ্ধভাবে রেখে অলস বসে ছিলেন চালক, সহকারীরা।

[৪] মহাখালী টার্মিনালে সকাল থেকে মাইকিং করে পরিবহন মালিক সমিতি যাত্রীদের বাস বন্ধের বিষয়টি জানায়। সেই সঙ্গে যারা টার্মিনালে ঘোরাঘুরি করছিলেন তাদের টার্মিনাল বের হতেও বলা হচ্ছে মাইকে।

[৫] এ ব্যাপারে পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে দেয়া হয় লকডাউন। পাশাপাশি মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ীতেও শাটডাউন আরোপ করা হয়। আমরা সে নিয়ম মেনেই চলছি।

[৬] এদিকে, নবীনগর-চন্দ্রা, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকায় রাস্তার দু’পাশে বসানো হয়েছে চেকপোস্ট। পাশেই অবস্থান করছেন পুলিশ সদস্যরা। কোনো যানবাহন আসতে দেখলেই গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করছেন তারা।

[৭] সরেজমিনে বিধি-নিষেধের পরেও সকাল থেকেই সাভারের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস উত্তরবঙ্গের জেলাগুলোর উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, টিকিট বিক্রি হচ্ছে ও হাকডাক দিয়ে দূরপাল্লার বাসে যাত্রী উঠানো হচ্ছে। কয়েকটি পরিবহন চলতে দেখা গেছে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে।

  • সর্বশেষ