শিরোনাম
◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র ◈ জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ ◈ নবম পে-স্কেল: দুই ধাপে বেতন বাড়বে, সরকারের বাড়তি ব্যয় ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা ◈ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রুহুল কবির রিজভী ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় দক্ষিণাঞ্চলের বাসভাড়ায় ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত ◈ দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী ◈ নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আওয়ামী লীগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন (ভিডিও) ◈ কুমিল্লায় মাকে কুপিয়ে ও ৮ মাসের ভাতিজিকে আছfড় মেরে হত্যা, ভাবি গুরুতর আহত ◈ ২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ ◈ আফগানিস্তানে আবার পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদেনের সঙ্গে খাশোগজির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সৌদিতে লাদেনকে ফিরিয়ে নিতেও চেষ্টা করেন খাশোগজি

রাশিদুল ইসলাম : [২] আফগান-সোভিয়েত যুদ্ধ কাভার করার জন্যে সৌদি সিনিয়র সাংবাদিক জামাল খাশোগজি ওসামা বিন লাদেনের ডাকে সাড়া দিয়েছিলেন। এরপর তাবুতে ও গুহায় একাধিক রাত কাটে দুজনের। লাদেনের মৃত্যুতে কেঁদেছিলেন খাশোগজি। ডেইলি মেইল

[৩] সুদানে ফের লাদেনের সঙ্গে দেখা হয়েছিল ওয়াশিংটন পোস্টের কলাম লেখক খাশোগজির। ২০১৮ সালে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে তাকে হত্যার আগ পর্যন্ত খাশোগজি কখনো এ সম্পর্কের কথা জানাননি।

[৪] ২০১১ সালের মে মাসে মার্কিন অভিযানে লাদেনের মৃত্যু নিশ্চিত হবার কয়েক ঘন্টা পর খাশোগজি টুইটে শোক জানিয়ে মন্তব্য করেন, ‘ আই জাস্ট ফেল এ্যাপার্ট ক্রাইং হার্টব্রেক টু ইউ, আবু আব্দুল্লাহ’।

[৫] আরবি ভাষায় খাশোগজি লাদেনকে উদ্দেশ্যে করে আরো লেখেন, ‘ তুমি ছিলে সুন্দর, আফগানিস্তানের সেই সব সাহসী দিনগুলোতে। আবেগের কাছে আত্মহারা হয়েছিলে’।

[৬] ১৯৮৮ সালের ৪ ঠা মে আরব নিউজে খাশোগজির আফগানিস্তান সফরের এক সচিত্র প্রতিবেদনে তার মন্তব্য নিয়ে শিরোনাম ছিল, ‘মুজাহিদদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আরব তরুণদের যুদ্ধ করা উচিত’। ছবিতে মুজাহিদদের পাশাপাশি খাশোগজির হাতে অস্ত্র দেখা যায় । ইয়াহু নিউজ

[৭] সুদানে লাদেন ও খাশোগজির মধ্যে তিন ধরে চলা বৈঠকের পর সৌদিতে ফিরে যেতে অস্বীকার করেন তালেবান নেতা।

[৮] ইন্ডিয়ানা স্টেট বিশ^বিদ্যালয়ে খাশোগজির এক সহপাঠী ওমর ফারুক জানান, সৌদি সাংবাদিক তাকে সবসময় শিয়া মুসলমানদের কাছ থেকে দূরে সরে থাকতে বলতেন।

  • সর্বশেষ