শিরোনাম
◈ ঢাকাসহ সারা দে‌শে  জ্বালানি পরিস্থিতি আসলে কেমন, সংকট সামলাতে সরকার কী করছে ◈ নিউজিল্যান্ড সিরিজের জন‌্য বাংলা‌দেশ দ‌লের প্রস্তুতি ক্যাম্প শুক্রবার শুরু ◈ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরার পথ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ◈ ১৮ বছর পর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ শুরু ◈ ফৌজদারহাটে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন ◈ স্বাধীনতা দিবসে মা-বাবার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজে আটকা ২ হাজার জাহাজ ও ২০ হাজার নাবিক ◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০২:০২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’ ছবিতে সিয়াম, সুনেরার পর যুক্ত হলেন বিদ্যা সিনহা মিম

ইমরুল শাহেদ: ছবির নাম দেওয়া হয়েছে ‘অন্তর্জাল’। বলা হয়েছে দেশের প্রথম সাইবার থ্রিলার। এই ছবির জালে ক্রমশ ধরা পড়ছেন তারকারা। পরিচালক দীপংকর দীপন ইতোমধ্যে ছবিটির সঙ্গে যুক্ত করেছেন সিয়াম ও সুনেরা বিনতে কামালকে। এবার যুক্ত করলেন বিদ্যা সিনহা মিমকে। তারকাবহুল এই সাইবার থ্রিলারটি কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে কম্পিউটারের বিষয়নির্ভর ছবি এটি। অর্থাৎ কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে এটিই হলো দেশের প্রথম চলচ্চিত্র।

আইসিটি বিভিাগের উদ্যোগে নির্মিত এ চলচ্চিত্রটির সার্বিক সহযোগিতায় আছে স্পেলবাউন্ড লিও বার্নেট। এখানে সিয়াম আহমেদের চরিত্রের নাম লুমিন। চরিত্রটি রাজশাহীর একজন তরুণ কম্পিউটার প্রোগ্রামার। চাকরির জন্য সিভি নিয়ে অন্যের কাছে না ঘুরে নিজেই একটি ‘স্টার্ট আপ’ বানিয়ে অন্যদের চাকরি দেওয়ায় বিশ্বাস করে আইটি জিনিয়াস লুমিন। তবে চরিত্রটি সরল নয়, একটু জটিল মনস্তত্বের বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক।

দীপংকর দীপন গণমাধ্যমকে বলেন, ‘সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিদ্যা সিনহা মিম। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তবে তার চরিত্রে রয়েছে উত্থান-পতন ও নাটকীয়তা।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মিম জানান, প্রযুক্তিখাত ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসতে অনুপ্রেরণা তৈরিতে সিনেমাটিতে যুক্ত হয়েছেন তিনি। বলেন, ‘এ ধরনের গল্প ও চরিত্র বাংলা সিনেমায় আগে আসেনি। ছবিতে আমি কাজ করতে পেরে আনন্দিত।

তাছাড়া দীপন দা’র সঙ্গে কাজের আগ্রহ অনেকদিনের। সেই ইচ্ছেও পূরণ হতে যাচ্ছে।’ এই ছবিটি নিয়ে সুনেরাহ গণমাধ্যমকে বলেছেন, ‘চ্যালেঞ্জিং একটি চরিত্র খুঁজছিলাম মনে মনে। এবার সেটা পেয়েছি। গল্পের মধ্যে অ্যাডভেঞ্চার, থ্রিল আছে। নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করব। রোবটপ্রেমী প্রিয়ম নামে একটি চরিত্র করছি আমি। খুব সহজে এই চরিত্রে সুযোগ পেয়েছি তা কিন্তু নয়! নির্মাতা আমাকে চূড়ান্ত করার আগে বিভিন্ন প্রশ্নে রীতিমতো ঝালিয়ে নিয়েছেন।’ ‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়