শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০২:১৫ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনে খোলা থাকবে তৈরি পোশাক কারখানা

নিউজ ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে লকডাউনের মধ্যে এসব এলাকার তৈরি পোশাক কারখানা চালু থাকবে। ঢাকা পোস্ট

সোমবার বিকেলে (২১ জুন) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি, বিজিএমইএ। বার্তায় বলা হয়, ‘করোনাভাইরাস জনিত রোগ-এর বিস্তার রোধকল্পে চলাচলে বিধিনিষেধ আরোপ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ একটি নোটিশ জারি করেছে। আপনাদের সদয় আবগতির জন্য জানানো যাইতেছে যে, তৈরি পোশাক খাত এর আওতাবহির্ভূত থাকবে।’

এ বিষয়ে বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল সোমবার বিকেলে বলেন, ‘এর আগেও লকডাউনের সময় পোশাক কারখানা খোলা ছিল, এবারও সেভাবেই খোলা থাকবে বলে আশা করছি।’

বিষয়টি নিশ্চিত করে পরে (সোমবার রাতে) বিজিএমইএ'র সভাপতি ফারুক হাসান বলেন, ‘লকডাউনের মধ্যে গাজীপুরসহ অন্যান্য জেলায় পোশাক কারখানা খোলা থাকবে। তবে পোশাক কারখানার মালিকদের সবাইকে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে দেশের ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই ৯ দিন এসব জেলা একরকম ‘ব্লকড’ থাকবে।

জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

এসব জেলায় ৩০ জুন পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)। এই লকডাউনের সময় কেবল আইনশৃঙ্খলা বাহিনীর পরিবহন এবং জরুরি পরিষেবায় নিয়োজিত পরিবহন চলাচল করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়