শিরোনাম
◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৯:১৭ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ হাজার জাপানি দর্শক উপস্থিত হতে পারবে অলিম্পিক ভেন্যুতে

রাকিবুল আবির: [২] অলিম্পিক ভেন্যুতে ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে বিদেশী দর্শকদের। কিন্তু অলিম্পিক আয়োজকরা স্থানীয় দর্শকদের উপস্থিতি আশা করছেন, তবে তা সংখ্যায় অবশ্যই ভেন্যুর ধারণ ক্ষমতার ৫০ শতাংশের নীচে অবস্থান করবে। বিবিসি

[৩] তবে এক্ষেত্রে দর্শকদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। কোনো প্রকার হৈ-হুল্লোড় করা যাবে না এবং অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।

[৪] আগামী ২৩ জুলাই থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। অন্যদিকে ২৩ আগষ্ট শুরু হবে প্যারালিম্পিক। আগামী ১ জুলাই প্যারালিম্পিকে অংশগ্রহণকারী দর্শকের সংখ্যা নিশ্চিত করা হবে।

[৫] জাপানি চিকিৎসা বিশেষজ্ঞরা একটি প্রতিবেদনে জানিয়েছিলো অলিম্পিকে দর্শক অংশগ্রহণ না করলেই বরং আয়োজনটি ঝুঁকিমুক্ত হবে। তবে আয়োজকরা এ ক্ষেত্রে আপত্তি প্রকাশ করে।

[৬] টোকিও অলিম্পিক ২০২০ এর আয়োজক কমিটির সভাপতি সিকো হাশিমোতো জানায়, সুরক্ষার সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করে এবং সরকারি মানদণ্ডের ভিত্তিতে আমরা বিশ্বাস করি, অলিম্পিক খেলায় আমরা দর্শক সঙ্গে রাখতে পারবো। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ