শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৭:১২ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিএসএমএমইউতে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজের কার্যক্রম উদ্বোধন করলেন উপাচার্য [২]স্বাস্থ্যবিধি মেনে চলার জোরালো তাগিদ

শাহীন খন্দকার: [৩] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোমবার সকালে এই কার্যক্রম শুরু হয়।

[৪] উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ জানান, যারা সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেও টিকা নিতে পারেননি তারাই এই দফায় টিকা নিতে পারবেন। আশা করি, আগামী সপ্তাহ থেকে নিয়মিতভাবে ফাইজার-বায়োএনটেকের টিকাদান কার্যক্রম আবার চলবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় টিকা-স্বল্পতার সমাধান দ্রুত হয়ে যাবে।

[৫] তির্নি বলেন, ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি অবশ্যই পরিস্কার-পরিচ্ছন্ন মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও প্রয়োজন মতো হাত ধুতে হবে।

[৬] উদ্বোধনী কার্যক্রমে বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মো. নাজমুল করিম মানিক এবং উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. খোরশেদ আলম উপস্থিত ছিলেন।

[৭] বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোমবার ৮৪ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন, আর ১১৫ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়