শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৭:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবলিকে গুচ্ছ পরীক্ষায় ২০১৬ সালে এসএসসি পাস শিক্ষার্থীদের আবেদন সুযোগ না থাকায় হাইকোর্টের রুল

শরীফ শাওন : [২] দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এসকল শিক্ষার্থীদের বাদ দেওয়র কেন অবৈধ হবে না, এবিষয়ে শিক্ষা সচিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ ২৪ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

[৩] সোমবার হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। এই রিট আবেদন করেন ২০১৬ সালে এসএসসি উত্তীর্ণ আবির হাসানসহ ১২ জন শিক্ষার্থী।

[৪] ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গুচ্ছভর্তি পরীক্ষায় দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৩ মার্চের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ হতে ২০১৮ সালের এসএসসি/সমমান এবং ২০১৯ ও ২০২০ সালের এইচএসসি/সমমান ডিপ্লোমা-ইন কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসি ভোকেশনাল, এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। ৩১ মার্চের বিজ্ঞপ্তিতে ২০১৬ সাল বাদ দিয়ে ২০১৭ সাল উল্লেখ করা হয়। এতে ৩১ মার্চের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষার্থীরা রিট আবেদন করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়