শিরোনাম
◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০১:০২ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক যোগ দিবসে হাসিনাকে মোদির চিঠি, মহামারি কাটিয়ে ওঠার আশাবাদ

কূটনৈতিক প্রতিবেদক:[২] মহামারি কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

[৩] ঢাকায় ভারতীয় হাইকমিশন জানায়, ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে লেখা ওই চিঠিতে মোদি লিখেন, আমি এখনো আশাবাদী যে মানবতায় সাহায্যে এই মহামারি শিগশিরই কাটিয়ে উঠা যাবে।

[৪] প্রতিবছর বাংলাদেশে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনকে সাফল্যময় করার ক্ষেত্রে সবার সহযোগিতা এবং প্রচেষ্টার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

[৫] ভারতের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন কর্মসূচি সামনের বছরগুলোতেও বাংলাদেশ সরকারের সহায়তা লাভ করবে।

[৬] এটি খুবই আনন্দদায়ক যে, গত কয়েক বছর ধরে বাংলাদেশে আমাদের বিপুল সংখ্যক ভাই-বোন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যোগ চর্চায় অংশ নিচ্ছেন।

[৭] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং বাংলাদেশের সব নাগরিকের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, এই চ্যালেঞ্জিং মুহূর্তে কোভিড-১৯ যোদ্ধারা মহামারির বিরুদ্ধে এক দুর্দান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। মহামারির হুমকির পরও, সর্বশেষ আন্তর্জাতিক যোগ দিবস পালনের পর থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

[৮] ভারতসহ অনেক দেশে টিকা দেওয়ার কর্মসূচি চলছে। আমি আশা করছি, মানবজাতি খুব শিগগিরই মহামারি কাটিয়ে উঠবে।

[৯] ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ২১ জুন আন্তর্জাতিক ইয়োগা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘সুস্বাস্থ্যের জন্য যোগ।’

 

  • সর্বশেষ