শিরোনাম
◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী ◈ ১০ বার ভূমিকম্প ১ মাসে, যে বার্তা দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৮:৫২ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে করোনা পরিস্থিতি এখনও করুণ, বাংলাদেশকে টিকা দেওয়ার সময় অনিশ্চিত: ভারতীয় হাইকমিশনার

সমীরণ রায়: [২] বাংলাদেশে নিযুক্ত ভারতের বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, আমরা টিকা উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি, এ জন্য আরও কয়েক সপ্তাহ সময় লাগবে। সে সময়েই এ বিষয়ে বিবেচনা করা ভালো। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে এখনও আলোচনা চলছে।

[৩] তিনি বলেন, উপহার হিসেবে ৩৩ লাখ টিকা দেওয়া হয়েছে। আশা করি টিকা উৎপাদন বৃদ্ধি পেলে এটা চলমান থাকবে। কিন্তু ভারতে করোনার অবস্থা এখনও করুণ। পরবর্তীতে এ নিয়ে ঠিক কি হবে তা এখনই বলতে পারছি না।

[৪] বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে যুবলীগ এক অদ্বিতীয় স্থান দখল করে আছে। যুবলীগের প্রতিষ্ঠাতা নিজেও একজন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা যুদ্ধের নায়ক। তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল্যবোধ রক্ষা করে কাজ করে যাচ্ছে। তাদের অফিস পরিদর্শনের জন্য আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। কিন্তু করোনা মহামারির জন্য উপস্থিত হতে পারিনি।

[৫] রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগের সঙ্গে বৈঠক শেষে সেরাম ইনস্টিটিউটের টিকার আপডেট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তাকে অভ্যর্থনা জানান যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগ নেতাদের সঙ্গে তিনি প্রায় দুঘণ্টা বৈঠক করেন। এসময় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়