শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের পর ফুসফুস ক্যান্সারের ওষুধ লুমাক্রাস ব্যবহারের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত

নুরে আলম: [২] আমিরাতের সংবাদ সংস্থা জানায়, এই ওষুধ ব্যবহারের ফলে আক্রান্তদের সুস্থতার হার বেড়ে যাবে এবং এটি দ্রুত কাজ করতে সক্ষম। আল আরাবিয়া

[৩] আমেরিকান বায়োফার্মাসিউটিক্যালস সংস্থা এই ওষুধটি তৈরি করেছে। খাওয়ার উপযোগী এই ট্যাবলেটে ১২০ মিলিগ্রাম সোটোরাসিব রয়েছে। এটি শুধু তাদেরকেই দেওয়া হবে যারা কমপক্ষে একটি ক্যান্সারের থেরাপি নিয়েছে।

[৪] সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের ওষুধ বাজারে নিজেদের অবস্থান আরো দৃঢ় করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন এমিরেটস স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেক্রেটারি সেলিম ওলামা।

[৫] বায়োফার্মাসিউটিক্যালসের পরিচালক আহমেদ মোস্তফা বলেন, আমরা আমিরাত প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এই ওষুধের অনুমোদন দেওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের পর এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যারা আমাদের ওষুধটির অনুমোদন দিয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ
  • জনপ্রিয়