শিরোনাম
◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]গোমতী নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে ধর্মঘট এর ডাক দিয়েছে জাহাজ মালিক সমিতি

এইচএম দিদার: [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী নদীতে বালু বোঝাই ব্লাকহেড থেকে জাহাজ প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করা চাঁদাবাজদের চাঁদাবাজি ওপেন সিক্রেট বিষয়ে পরিণত হয়েছে।
এই নদীর প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে চাঁদাবাজদের ভয়কংর সাম্রাজ্য গড়ে ওঠেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়কড়ি নজরদারি ফাঁকি দিয়ে চলছে চাঁদাবাজদের দৌরাত্ম্য। এ নিয়ে পূর্বে অনেক চাঁদাবাজদের হাতেনাতে ধরে জেলহাজতেও পাঠিয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ ও দাউদকান্দি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে। অভিাযোগ রয়েছে চাঁদাবাজির টাকা কম দিলে বা না দিলে জাহাজের স্টাফদের উপর চলে অত্যাচারের স্ট্রীম রুলার।

[৩] চাঁদাবাজি বন্ধের দাবিতে আজ রোববার দুপুর ১ টায় (২০ জুন,২০২১খ্রি.) দাউদকান্দি উপজেলা ও গজারিয়া উপজেলা ভলগেট জাহাজ মালিক সমিতি সংগঠনের নেতা ও সদস্যরা গোমতী ব্রীজ সংলগ্ন এলাকায় প্রতিবাদ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেছে। চাঁদাবাজি বন্ধ না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট পালন করার কথা বলেন জাহাজ মালিক সমিতির নেতারা।

[৪] জাহাজের গেসুউদ্দিন গেসু মিয়া নামের এক শ্রমিক জানান," আমরা বালু বোঝাই জাহাজ নিয়ে গৌরীপুর এর জিয়ারকান্দি ও চারপাড়া নামক এলাকায় পৌঁছলে সন্ত্রাসী বাহিনী আমাদের থেকে জোরপূর্বক ২ শ' থেকে শুরু করে ৫ শ' টাকা পর্যন্ত চাঁদা নেয়। আর চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা আমাদের মারধর করে সব ছিনিয়ে নিয়ে যায়।"

[৫] মালিক সমিতির সভাপতি মেহেদী হাসান টিপু জানান," আমরা এই নৌ-রুটে প্রতিদিন গড়ে ১৫০ টি জাহাজ বালু বোঝাই করে পরিচালিত করে থাকি। জাহাজ থেকে প্রতিদিন জোরপূর্বক চাঁদা
আদায় করে চাঁদাবাজরা। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোরদাবি জানাচ্ছি এসব চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য।"

[৬] এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান টিপু,সাধারণ সম্পাদক শাহাদত হোসেন,সহ-সভাপতি নাজমুল সরকার, কবির খন্দকার, কার্যকরী সদস্য মনির হোসেন,হেলাল উদ্দিন,গজারিয়া জাহাজ মালিক সমিতির সভাপতি মাহবুব হোসেন মোল্লা,সহ-সভাপতি মো.দেলোয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক মুন্সী প্রমুখ।

  • সর্বশেষ