শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুর আটক

হারুন-অর-রশীদ : [২] জেলার বোয়ালমারীতে নিজের ছেলের বউকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে গৃহবধূর শশুর পাঁচু শেখকে (৪৬) আটক করে পুলিশ। রোববার তাকে আদালতে প্রেরণ করেছে বোয়ালমারী থানা পুলিশ।

[৩] ধর্ষণের ঘটনায় গৃহবধূ শনিবার (১৯ জুন) রাতে বাদি হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরপরই ধর্ষকের অভিযোগ উঠা ওই শ্বশুরকে আটক করা হয়। রোববার (২০ জুন) শ্বশুর পাচু শেখকে আদালতে প্রেরণ করা হয়েছে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা পাচু শেখ (৪৬) গত ১২জুন রাত ১০ টার দিকে ওই গৃহবধূর বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে ধর্ষণ করে। আসামি পাচু শেখকে পুলিশ আটক করে রোববার আদালতে প্রেরণ করেছে।

[৫] মামলা তদন্ত কর্মকর্তা বোয়ালমারীর ডহরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আ: রাজ্জাক বলেন, ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার রোববার (২০ জুন) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়