শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেই কোভিড টেস্টের রিপোর্ট, নারী ফুটবল লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ পরিত্যক্ত

নিজস্ব প্রতিবেদক: [২] প্রথম পর্বের বিরতি শেষে রোববার ২০ জুন মাঠে গড়িয়েছে নারী ফুটবল লিগের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে সদ্যপুস্করণী যুব স্পোর্টিংকে ৫-০ গোলে হারিয়ে জয়ের ধারা বজায় রেখেছে বসুন্ধরা কিংস। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাচিঝুলি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নাসরিন স্পোর্টস একাডেমির মুখোমুখি হওয়ার কথা থাকলেও মাঠে গড়ায়নি ম্যাচ।

[৩] মূলত কোভিড টেস্টের রিপোর্ট বাফুফের নিকট জমা দিতে পারেনি কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ নারী প্রিমিয়ার ফুটবল লিগের নিয়ম অনুযায়ী দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচের আগে প্রতিটা দলকে কোভিড টেস্টের রিপোর্ট জমা দিয়ে ম্যাচে অংশগ্রহণ করতে হবে কিন্তু কাচিঝুলি স্পোর্টিং ক্লাব কোভিড টেস্টের রিপোর্ট জমা দিতে না পারায় উক্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

[৪] বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়েছে, কাচিঝুলি স্পোর্টিং ক্লাবের কোভিড টেস্টের রিপোর্ট জমা না দেয়ার বিষয়টি সম্পর্কে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাফুফে’র ডিসিপ্লিনারি কমিটির নিকট প্রেরণ করা হবে।

[৫] সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয় নাম্বারে অবস্থান করছে কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। অন্য দিকে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নাম্বারে নাসরিন স্পোর্টস একাডেমি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়