শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৮:২৯ সকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রাবন্তীর নতুন প্রেমিককে মেনে নিলো পরিবার

বিনোদন ডেস্ক: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন প্রেমিক ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীকে মেনে নিয়েছে তার পরিবার। প্রেমিকের জন্মদিনকে নানাভাবে সাজিয়েছিলেন এই অভিনেত্রী। শুধু হিরে বসানো প্ল্যাটিনাম আংটি দিয়ে প্রেমিককে চমকে দেওয়া নয়, নিজের বাড়িতে পরিবার নিয়ে প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন নায়িকা। জন্মদিনের সেই বিশেষ ছবি প্রকাশও করেছে তারা। আনন্দবাজার ডিজিটাল

ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে অভিরূপ কেক কেটেছেন। পাশে আছেন শ্রাবন্তী। তার পোশাকের রঙও কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর দিদি স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তার মা। পরিবারে খুশির হাওয়া।

এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার।

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী-অভিরূপ। শ্রাবন্তীর দেওয়া অংটির ছবি দিয়ে নেটমাধ্যমে অভিরূপ লিখেছিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ।’

শ্রাবন্তীর ফটোশুটের ছবির নিচেও অভিরূপ লিখেছেন, ‘ম্যাজিকাল।’ শ্রাবন্তী নেটমাধ্যমে তার নতুন প্রেম নিয়ে কোনো পোস্ট না করলেও ধীরে ধীরে অভিরূপ তার নতুন প্রেমের কথা প্রকাশ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়