শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করতে বিরল রেজ্যুলেশন গ্রহণ করলো জাতিসংঘ

আসিফুজ্জামান পৃথিল: [২] বাংলাদেশ কি যুক্তিতে ভোট দেয়া থেকে বিরত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভারত বলেছে, জাতিসংঘের প্রস্তাবনা খসড়ায় ভারতের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়নি। তাই তড়িঘড়ি করে যে রেজ্যুলুশন আনা হয়েছে তাতে বিশ্বাস নেই নয়া দিল্লির। সব ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে বৃহত্তর অংশগ্রহণের আহ্বান জানায় ভারত। পিটিআই

[৩] শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানিয়ে প্রস্তাব গৃহীত হয়। এতে মিয়ানমারে ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের নিন্দা জানানো হয়। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়। ভারত বলেছে, এতে যে বিষয় তড়িঘড়ি করে আনা হয়েছে তা ওই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য যে যৌথ প্রচেষ্টা রয়েছে এটা তার পাল্টা ব্যবস্থা। বিবিসি

[৪] ‘দ্য সিচুয়েশন ইন মিয়ানমার’ শীর্ষক ওই খসড়া প্রস্তাব এর পক্ষে ভোট দেয় ১১৯টি দেশ। তবে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে একটিমাত্র দেশ, বেলারুশ। জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, প্রতিবেশী এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই দ্রুততার সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাব আনা হয়েছে। এটা শুধু সহায়ক প্রতিকূলই নয়, একই সঙ্গে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সমাধানের জন্য আসিয়ান যে প্রচেষ্টা নিয়েছে তার পাল্টা ব্যবস্থাও। রয়টার্স

[৫] তিরুমূর্তি আরো বলেন, মিয়ানমারের নিকটতম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ বন্ধু ভারত। তাই সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতার মারাত্মক প্রভাবের বিষয়টি অবগত ভারত। এই অস্থিতিশীলতা মিয়ানমার সীমান্তের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

  • সর্বশেষ