শিরোনাম
◈ শাহবাগ থানা চত্বরে ডাকসুর দুই নেতাকে মারধর (ভিডিও) ◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৫:৪১ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপহরনের এক মাস পর শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

সুজন কৈরী: [২] রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে অপরহরণ মামলার পলাতক আসামি আবুল কালামকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তার দেওয়া তথ্যে অপহৃত ১২ বছরের শিশুকে মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে উদ্ধার করা হয়েছে।

[৩] র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক বলেন, গত ১৬ মে রাতে আল আমিনের নাবালিকা কন্যা বাসার সামনে খেলতে যায়। দীর্ঘ সময় পরও মেয়ে বাসায় না ফেরায় খোঁজ নিয়ে আল আমিন জানতে পারেন, আবুল কালামসহ দুজন মিলে তার কন্যাকে অপহরণ করেছে। এই ঘটনায় আল আমিন মোহাম্মদপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-২ এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে।

[৪] এরই প্রেক্ষিতে ব্যাটালিয়নের একটি দল প্রথমে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা এলাকা থেকে মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে মোহাম্মদপুরের বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করা হয়।

[৫] গ্রেপ্তার আবুল কালাম র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি ও তার ভাই শিশুকে অপহরণ করেছিলেন।

[৬] গ্রেপ্তার আবুল কালামকে মোহাম্মদপুর থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়