শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণিকে নিয়ে সরব ভারতীয় গণমাধ্যমও

ইমরুল শাহেদ: ঢাকা বোট ক্লাবে ঘটে যাওয়া পরীমনিকে নির্যাতন-ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমও সরব। এই অনভিপ্রেত ঘটনাটি নিয়ে আনন্দবাজার, জি-২৪, এই সময়, কলকাতা ২৪/৭, আজতক ও হিন্দুস্তান টাইমস সংবাদ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের পত্রিকাগুলো পরীমণিকে নিয়ে দিয়ে যাচ্ছে একের পর এক আপডেট। তাদের সকলের জন্যই সংবাদ উৎস হিসেবে কাজ করেছে প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে লেখা পরীমনির স্ট্যাটাসটি।

পরীমণির ঘটনা প্রকাশ্যে আসার পরদিনই সংবাদ ছাপা হয় দৈনিক আনন্দবাজার পত্রিকায়। প্রধানমন্ত্রীকে লেখা পরীর স্ট্যাটাসটি উপজীব্য করে এটি প্রকাশ করা হয়। পত্রিকাটি উল্লেখ করে, ‘বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম থেকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ঘটনাটি বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তিনি। সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর দেন তিনি। জানান, ঘটনাটি ঘটেছে ঢাকার একটি অভিজাত ক্লাবে। অভিযুক্তকে পরী ব্যক্তিগতভাবে চেনেন না বলেও দাবি করেছেন।’

ঘটনার দিনই পরীমণিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে পরীমণির দেওয়া সেই স্ট্যাটাসটি উপজীব্য করে প্রতিবেদন ছাপায় তারা। সেদিন গণমাধ্যমটি লেখে, ‘খুন ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে’, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি অভিনেত্রী পরীমণির।’

ভারতে জি-২৪ ঘণ্টায় পরীমণির ঘটনায় দুটি খবর প্রকাশ করেছে। ‘নারীর সম্মান, ধর্ষণের অভিযোগ, হাসিনার সাহায্যপ্রার্থী-পরীমণিকে ঘিরে কৌতূহল’ শিরোনামে একটি খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, স¤প্রতি ঢাকার ক্লাবে যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এই নায়িকা। দেশের সীমানা পার করে আন্তর্জাতিক তারকাদেরও পাশে পেয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ইন্ডিয়ান টাইমসের বাংলা সংস্করণ দৈনিক এই সময় লিখেছে ‘পরীমণি সাহসী অভিনেত্রী, তাই ধর্ষণ জাস্টিফায়েড?’
পরীমণিকে নিয়ে সংবাদ প্রকাশ করেছে কলকাতা ২৪/৭। তারা লিখেছে, ‘পরীমণিকে ধর্ষণচেষ্টায় চার যুবতীর ভূমিকা বিশ্লেষণে ঢাকা পুলিশ’। ভেতরে তারা লেখে, ‘বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল পরীমণি অভিজাত ঢাকা বোট ক্লাবে গিয়ে নির্যাতনের শিকার হন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। পরীমনির সেই ফেসবুক পোস্ট কলকাতাতেও আলোড়ন ফেলে দেয়।’ আজতক-এ শিরোনাম হয়েছে ‘পরীমণি ধর্ষণ ও খুনের চেষ্টায় ৬ অভিযুক্ত গ্রেফতার, কৃতজ্ঞ নায়িকা’।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়