শিরোনাম
◈ সঞ্চয়পত্র-ডিপিএসসহ ৯ খাতে বিনিয়োগে কর রেয়াত কমানোর ঘোষণা ◈ কমতে পারে যেসব পণ্যের দাম  ◈ বাজেট ২০২৬–২৭: মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি বাড়াতে ১০ অগ্রাধিকার ◈ পোলট্রি ও ফিশ ফিডে বিষাক্ত ট্যানারি বর্জ্য, বাড়ছে ক্যানসারসহ নানা রোগ, সংসদে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকারোক্তি! ◈ যে ছেলে একসময় টিফিনের টাকাও জোগাড় করতে পারত না, আজ দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ◈ মন্ত্রিসভায় অনুমোদন পেল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা ◈ ভারতের সব কর্মীকে ছাঁটাই করল ওপেনডোর, কারণ দেখালো ‘গ্রাহকরা আমেরিকায়’ ◈ বেনাপোল বন্দরের শেড থেকে উধাও ৬ কোটি টাকার পণ্য, ১৮ জনের বিরুদ্ধে মামলা ◈ বাংলাদেশের বাজেট ইতিহাস: তাজউদ্দীন থেকে আমির খসরু, কে কত দিলেন? ◈ অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি, নতুন রেকর্ড জিডিপিতে

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারা দেশে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু

মহসীন কবির: [২] করোনা সংক্রমণ রোধে চীন সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা প্রদান কার্যক্রম  শনিবার (১৯ জুন) রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে। এরই মধ্যে দেশের নির্ধারিত হাসপাতালের টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে এ টিকা।

[৩] এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিক, স্বাস্থ্যর্কমী, পুলিশ, বিদেশগামী শ্রমিক ও সিটি করপোরেশনের কর্মীরা। এছাড়া সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, সরকারি নার্সিং ও মেডিকেল কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

[৪] গতকাল শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হচ্ছে শনিবার থেকে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি, তারা পাবেন। এছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মীসহ মেডিক্যাল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ টিকা পাবেন।

[৫] এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএমসি অ্যান্ড এ এইচ) ও সদস্য সচিব (করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটি) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা প্রদানের লক্ষে টিকার মজুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়