শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ১০:২৩ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর অসুস্থ হয়ে দলের মানুষের কাছে ক্ষমা চাইলেন নাজমুল

নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তার হার্টের বেশ কিছু ব্লক ধরা পড়ার কারণে ওপেন হার্ট সার্জারি করতে হবে।

বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে তিনিই জানিয়েছেন। শুক্রবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে পোস্ট করা আবেগঘণ স্ট্যাটাসে তিনি সবার কাছে ক্ষমা চেয়েছেন।

তার স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো:

সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন বাঁচবো কি না জানি না তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনাকে মেনেই করতাম এবং করি। কোনদিন তার বাইরে যাইনি।

সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলিনাই বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায় আর প্রেম করেছিলাম। কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি। আর শেষ কথা হলো বাংলাদেশে কোন ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি । তদবির ঠিকাদারি দালালি পদ বাণিজ্য কখনও করিনি।

লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম। কিন্তু আমার কপাল ভালো না। কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে অনেকগুলো ব্লক ধরা পড়েছে ওপেন হার্ট সার্জারী করতে হবে হয়তোবা আজকালের মধ্যেই করবে সরকারি হাসপাতালেই করবে কারণ এইদেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না যে কোটি টাকার অপারেশন।

যদি মরে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফছোছ হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না। আপা আপনিই আমার মমতাময়ী জননী স্নেহময়ী ভগিনী আপনাকে অনেক ভালোবাসি, ক্ষমা করে দিয়েন আমাকে।

সবাই ভালো থাকবেন আপনাদের আর যন্ত্রণা দিবো না এস এন আলম বার্থ হাসপাতাল (এন এইচ এস) লন্ডন।

  • সর্বশেষ