শিরোনাম
◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা ◈ কিডনি-লিভার ট্রান্সপ্ল্যান্টে নতুন সুযোগ, নিকটাত্মীয়ের বাইরে ‘ইমোশনাল ডোনার’ নিয়ে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইনে যা আছে ◈ ১০২ ডিগ্রি জ্বরের স্ত্রীর কাছে পরোটা-মাংসের আবদার, সমালোচনার মুখে যা বললেন মুকিত জাকারিয়া ◈ বিদেশগামীদের ডলার কেনার সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক, মানি চেঞ্জারে মিলবে ৩ হাজার মার্কিন ডলার ◈ ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন মানবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ আওয়ামী লীগের বিচার ও ক্ষমা প্রার্থনা ছাড়া কি সম্ভব ‘রিকনসিলিয়েশন’? যা বললেন বিশেষজ্ঞরা ◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও)

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রেমিককে কী উপহার দিলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : ‘বধূ বেশে’ সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পর ফের আলোচনায় এসেছেন টালিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জনপ্রিয় এই নায়িকা চতুর্থবারের মতো বিয়ে করছেন কিনা তা নিয়ে গুঞ্জন উঠেছে।

তৃতীয় স্বামী রোশন আদালতে গিয়ে নতুন করে সংসার করতে চাইলেও তাতে সাড়া দেননি শ্রাবন্তী। তিনি কলকাতার ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বলে কানাঘুষা শোনা যাচ্ছে। এমনকি অভিরূপের জন্মদিনে শ্রাবন্তী আংটি উপহার দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

অভিরূপ ফেসবুকে আঙুলে প্রেমের আংটি পরা ছবি পোস্ট করে লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া...ধন্যবাদ। ছবির ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিতেও ভোলেননি তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

ছবিতে দেখা গেছে, প্ল্যাটিনামের উপর হীরা বসানো আংটির প্রথমে ইংরেজির ‘আই’ অক্ষরের চিহ্ন। তার পাশেই হৃদয়ের চিহ্ন।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হারার দুঃখ ভুলতে নাকি অভিরূপের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন এই টালিউড নায়িকা। পাহাড়ের ছবিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। যদিও এই ব্যাপারে সরাসরি মুখ খোলেননি শ্রাবন্তী কিংবা অভিরূপ। এখন শ্রাবন্তী-অভিরূপের নতুন রসায়ন নিছক গুজব কিনা তা সময়ই বলে দেবে।

  • সর্বশেষ