শিরোনাম
◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০২:১৭ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রভাষ আমিন: পরীমনির মর্যাদা রক্ষা করতে গিয়ে অন্য তিন নারীর মর্যাদাহানি!

প্রভাষ আমিন: পরীমনির করা মামলায় আসামি করা হয়েছে ৬ জনকে, তবে নাম উল্লেখ করা আছে ২ জনের। তার মধ্যে যে পরীমনিকে বোট ক্লাবে নিয়ে গিয়েছিলেন সেই অমির উত্তরার বাসা থেকে তাকে এবং মামলার মুল আসামি নাসির ইউ মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। সেই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়েছে। পুলিশের এই দ্রুতগতির অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সবাই। পরীমনি বলেছেন, ম্যাজিক। তবে পুলিশি অভিযানের সময় অমির বাসা থেকে তিন নারীকেও গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনায় যাদের কোনো সম্পৃক্ততা নেই। কোনো মামলায়ও তারা আসামি নন। কোনো রকম তদন্ত ছাড়াই পুলিশ তাদের ‘রক্ষিতা’ হিসেবে উল্লেখ করেছে।

নাসির এবং অমির সঙ্গে সেই তিন নারীকেও ক্যামেরার সামনে হাজির করা হয়েছে। এখন তাদের উদ্ধার করা মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এই তিন নারী কারা, তাদের পরিচয় কী জানি না। শুধু অমির বাসায় ছিলেন, এটাই কি তাদের অপরাধ? এক নারীর নির্যাতনের বিচার করতে গিয়ে, এক নারীকে ন্যায়বিচার দিতে গিয়ে অন্য তিন নারী প্রতি কি আমরা অবিচার করছি, তাদের সামাজিকভাবে হেয় করছি? পরীমনির মর্যাদা রক্ষা করতে গিয়ে অন্য তিন নারীর যেন মর্যাদাহানি না হয়।

লেখক : হেড অব নিউজ, এটিএন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়