শিরোনাম
◈ ড. ইউনূসের প্রতি প্রশ্ন, মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ◈ মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন, ৩ শতাধিক মার্কিন সামরিক বিমান মোতায়েন ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী 

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণে হুমকির মুখে গঙ্গা

মাহামুদুল পরশ : [২] ভারতসহ সারা বিশ্বে হিন্দু ধর্মালম্বীদের জন্য গঙ্গা পবিত্র নদী হিসেবে পরিচিত। ২ হাজার ৫২৫ কিলোমিটারের এই নদীটি ভারতের হিমালয় থেকে শুরু হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে এসে মিশেছে। বিবিসি

[৩] গঙ্গার দূষণ ভারতে নতুন কিছু নয়, তবে করোনা অতিমারিতে এই দূষণ ভিন্ন দিকে মোড় নিয়েছে। ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এক ভয়াবহ পরিস্থিতির স্বীকার হয়েছিলো ভারত। করোনার সংক্রমণে লাগামহীনভাবে মৃতের সংখ্যা বাড়তে থাকলে সেই লাশগুলোর সৎকারেও অব্যবস্থাপনা দেখা গিয়েছিলো দেশটিতে। ডয়েচ ভেলে

[৪] একইসঙ্গে গঙ্গায় বিভিন্ন রাজ্য থেকে একেরপর এক ভেসে আসতে থাকে করোনায় আক্রান্তদের মৃত লাশ। ধারণা করা হয়েছিলো, সৎকারের অব্যবস্থাপনার শিকার এই লাশগুলো একের পর এক ভেসে আসছিলো পবিত্র এই নদীতে। স্থানীয় সমাজ বিজ্ঞানীরা বলছেন, গঙ্গা নদীর দূষণ ভারতে নতুন কিছু নয় কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই ভিন্ন হয়ে দাড়িয়েছে। নিউজ ২৪

[৫] ভারতের হিন্দুরা গঙ্গাকে দেবী মনে করেন এবং এর পানিকে সবচেয়ে বিশুদ্ধ এবং আধ্যাত্মিক গুণসম্পন্ন মনে করে ব্যবহার করে।

[৬] সম্প্রতি বিবিসির একটি প্রতিবেদনে গঙ্গার নতুন ধরনের দূষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ভারতে করোনার সংক্রমণ শুরু থেকে এখন পর্যন্ত করোনায় অধিকাংশ মৃতদের সৎকার করা হয়েছে গঙ্গার উপকূলে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়