শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে আর্সেনালের ক‌ষ্টের জয় ◈ এক যুগ পর চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে ‌রিয়াল মাদ্রিদকে হারিয়ে এগিয়ে গে‌লো বায়ার্ন  মিউ‌নিখ  ◈ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ ◈ বে‌শি কথা না ব‌লে কাজে প্রমাণ দিতে চান তামিম ইকবাল ◈ আমি তো সাবেক উপদেষ্টার বাসার সামনে গাড়ি পার্ক করে ঘুমিয়ে যাইনি : ফারুক আহ‌মেদ  ◈ বিসিবিতে নির্বাচন কর‌বেন তামিম ইকবাল ◈ দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে মেনে নিল ইরান ◈ পাকিস্তানের অনুরোধে যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, হামলা স্থগিত ডোনাল্ড ট্রাম্পের ◈ ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান ◈ পটুয়াখালীর পর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রেও কয়লা সংকট, লোডশেডিংয়ের চাপ বেড়েছে

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৪:৫৮ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-১৪ আসন উপনির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সমীরণ রায়: [২] ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামানের মনোনয়নে ১ শতাংশ সমর্থনযুক্ত ভোটার থেকে দ্বৈব-চয়নের মাধ্যমে যাচাই করে তথ্য সঠিক না পাওয়া এবং আরেক স্বতন্ত্র প্রার্থী এম রুহুল আমীন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সঠিকভাবে জমা না দেওয়াসহ জামানতের টাকা না দেওয়ায়।

[৩] বৃহস্পতিবার এই আসনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার এ কথা বলেন।

[৪] ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আগা খান মিন্টু, জাতীয় পার্টির মোস্তাকুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অ্যাডভোকেট আবু হানিফ, বিএনএফ’র এওয়াইএম কামরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা।

[৫] গত ২ জুন সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য সংসদীয় আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। আসন ৩টিতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১৫ জুন, মনোনয়নপত্র বাছাই ১৭ জুন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ হবে আগামী ২৮ জুলাই। এসব উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও করোনা সংক্রমণের কারণে ভোটগ্রহণের তারিখ দুই সপ্তাহ পেছানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়