শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিথিল করা হলো ফ্রান্সে মাস্ক পরার কঠোরতা

নুরে আলম: [২] বুধবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স এক বিবৃতিতে বলেন, দেশে যেহেতু কোভিডের প্রকোপ কমেছে, তাই সর্বদা বাইরে মাস্ক পরে থাকার দরকার নেই। এভাবে যদি কোভিডের মাত্রা কমতে থাকে তাহলে আগামী ১০ দিনের মধ্যে কারফিউ উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। টাইমস নাও

[৩] ক্যাসেক্স বলেন, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা আশানুরূপভাবে ভালো হওয়ার কারণে এই সিদ্ধান্তে যাচ্ছি। তবে স্টেডিয়ামের মতো জনাকীর্ণ জায়গাগুলোতে মাস্ক ব্যবহার করতে হবে।

[৪] গত বছরের আগস্টের পর থেকে মঙ্গলবার সর্বনিম্ন করোনা শনাক্ত হয়েছে ফ্রান্সে। ছয় মাস আগে যখন ফ্রান্সে ভ্যাকসিন দেওয়া শুরু হয় তখন ভ্যাকসিনের স্বল্পতা দেখে সংক্রমণ রোধে কঠোর পরিকল্পনা করেছিলো দেশটি। ফলে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকে।

[৫] এনিয়ে আশা প্রকাশ করে জিন ক্যাসেক্স বলেন, এই গ্রীষ্মেই দেশের ৩৫ মিলিয়ন মানুষকে ভ্যাকসিন দিতে পারব, যা দেশের মোট জনসংখ্যার অর্ধেক। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ