শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউ ভিসি স্বাস্থ্যসেবা-শিক্ষাসহ বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন

শাহীন খন্দকার: [২] গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর বুধবার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বিএসএমএমইউ’র বিভিন্ন কর্মকাণ্ড প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।

[৩] এ সময় প্রধানমন্ত্রীও করোনা সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বলে জানান বিএসএমএমইউ উপাচার্য। গত ২৯ মার্চ বিএসএমএমইউ নবনিযুক্ত উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডা. মো শারফুদ্দিন আহমেদ। এর আগে একই বিশ্ববিদ্যালয়ে চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

[৪] অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বিএসএমএমইউর উপ-উপাচার্য হিসেবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে তিনি ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়