শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৫:৫৯ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উপহার দিল ‘নগদ’

শাহীন খন্দকার: [২] বুধবার বিএসএমএমইউ সভাকক্ষে ‘নগদ’র নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপহার সামগ্রী হস্তান্তর করেন। এ সময় বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপহার সামগ্রী গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবীদের ব্যক্তিগত সুরক্ষা বজায় রাখতে ৬০০ পিপিই, ১,০০০ স্যানিটাইজার ও ৪,০০০ কেএন নাইনটিফাইভ মাস্ক উপহার দিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

[৩] উপহার সামগ্রী গ্রহণের পর বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, করোনার এই সংকটময় সময়ে ‘নগদ’ কর্তৃক বিএসএমএমইউ চিকিৎসক ও নার্সদের জন্য করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই সামগ্রীগুলো আমাদের অনেক সাহায্য করবে এবং নিঃসন্দেহে এগুলো চিকিৎসক ও নার্সদের সুরক্ষিত থাকতে সহায়তা করবে। ‘নগদ’ ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

[৪] এ সময় ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, করোনা সংকটকালে বিএসএমএমইউ-এর মতো এমন একটি মহতী প্রতিষ্ঠানের সাথে থাকতে পেরে ‘নগদ’-এর প্রতিটি সদস্য অত্যন্ত গর্বিত। তিনি ভবিষ্যতেও বিএসএমএমইউকে যেকোনো সহযোগিতার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে যেকোনো জনকল্যাণমূলক কাজে ‘নগদ’কে সম্পৃক্ত করার আহ্বান জানান।

[৫] উপহার সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে বিএসএমএমইউ-এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ‘নগদ’-এর হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল মো. কাওসার সওকত আলী (অব.), হেড অব এলইএ লেফটেন্যান্ট কর্নেল রশীদ (অব.), জেনারেল ম্যানেজার এলইএ ডিআইজি মাহবুব (অব.) ও ডেপুটি জেনারেল ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্কোয়াড্রন লিডার আসমা আলমগীর (অব.) এ সময় উপস্থিত ছিলেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়