শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০১:২৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হচ্ছে শামিমুল ইসলাম শামীমের নতুন ছবি ‘সাউন্ড অব সাইলেন্স’

ইমরুল শাহেদ: ‘আমার প্রেম আমার প্রিয়া’ নির্মাণের পর বলতে গেলে দীর্ঘ বিরতিই দিয়েছেন পরিচালক শামিমুল ইসলাম শামীম। তবে বেশ কিছুদিন আগে তিনি ‘সাউন্ড অব সাইলেন্স’ নামে একটি ছবি পরিচালক সমিতিতে নিবন্ধন করে রেখেছিলেন। এরপর তিনি চলে যান গাইবান্ধা। সেখানে তিনি ফলমূলের বাগান করেন এবং কিছু জমিতে ফসলও করেন। বাজারের সবচেয়ে দামি চালেরই ফসল তুলেছেন ঘরে। বলেন, পুরো বছর আমাকে আর চাল কিনতে হবে না। সেখান থেকে ঢাকা ফিরেই কাজে হাত দিয়েছেন নতুন ছবির।

ৎসাউন্ড অব সাইলেন্স দিয়ে তার আবার যাত্রা শুরু হয়েছে। এখন তিনি শুটিংয়ের আগের কাজগুলো শেষ করছেন। জানালেন, তিনি ইতোমধ্যে সিয়াম ও পূজা চেরির সঙ্গে কথা বলেছেন। তাদের নিয়েই ছবিটি শুরু করবেন। বলেন, আর প্রেমের ঘ্যানঘ্যানানির ছবি বানাবো না। প্রেমের ছবি একটি বানিয়েছি, এবার একটি প্রেমনির্ভর অ্যাকশন ছবি বানিয়ে দেখি।

পরিচালক শামিমুল ইসলাম শামীম কথা বলেন সরাসরি। তিনি সাজিয়ে-গুছিয়েও মিথ্যা কথা বলতে পারেন না। চিত্রনাট্য লেখার পাশাপাশি নাটকও লেখেন তিনি। ক্যারিয়ারও শুরু করেছেন নাটক দিয়েই। তিনি নাটক নির্মাতা মহলে বেশ প্রিয় একজন মুখ। সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন অনেকদিন। নিজের চিত্রনাট্য তিনি নিজেই লেখেন। তাকে শাপলা মিডিয়ার ১০০ ছবির উদ্যোগের সঙ্গে যুক্ত করা হলেও তিনি সেখান থেকে কোনো ছবি নির্মাণ করছেন না। যে বাজেটে ছবিগুলো নির্মাণের জন্য প্রস্তাব করা হয়েছে, সে বাজেটে ছবি নির্মাণ করা সম্ভব নয়। তিনি জানান, নতুন অনেকেই ছবি প্রযোজনা করতে আসতে চাইছেন। কিন্তু এসে কি করবেন? তারা ছবি বানাবেন। ছবি মুক্তি দেওয়া হবে কোথায়? ছবি বানিয়ে বিনিয়োগ তুলে আনার একটা সুযোগ থাকতে হবে। শামিমুল ইসলাম শামীম বলেন, বিনিয়োগ তুলে আনার নানা পথ খোলা আছে। সেগুলো সম্পর্কে ওয়াকেফহাল থাকতে হবে সবাইকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়