শিরোনাম
◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৬:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫০, শনাক্ত ৩৩১৯, জেলাশহরে বাড়ছে সংক্রমণ; চুয়াডাঙ্গা, দিনাজপুর ও নাটোরে লকডাউন

শাহীন খন্দকার, মঈন উদ্দিন, জাফর ইকবাল: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ আর বেসরকারি হাসপাতালে ৩ জন এবং বাসায় ২জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৪৩ জন। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ, ৭১ হাজার ৭৩ জন।

[৩] এদিকে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়, মঙ্গলবার করোনা পরিস্থিতি মোকাবিলায় নাটোরে লকডাউন আরও সাত দিন বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। রামেক করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজশাহীতে আগামী ১৭ তারিখ পর্যন্ত চলবে লকডাউন, তবে পরিস্থিতি স্বাভাবিক নাহলে লকডাউন বাড়ার সম্ভাবনা রয়েছে।

[৪] গত ২৪ ঘণ্টায় রামেক করোনা ইউনিটে ভর্তি হয়েছেন আরও ৫৮ জন। মোট ভর্তি রয়েছেন ৩২৫ জন। রামেক এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ১৮১টি নমুনা পরীক্ষা করে ৭১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ২৩ শতাংশ।

[৫] গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন ৬ জন, ৯৩৫টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত ৫৫ হাজার ১৯০ জন। খুলনা বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু মারাত্মক বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে এ বিভাগে। একইসঙ্গে নতুন করে ৮০০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৬] বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২ হাজার ২৬২ জন। আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৫ জন। সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫২৩ জন এবং মারা গেছেন ৫৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭১৭ জন।

[৭] যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৯৩ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৭০১ জন। নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ১১০ জন। এপর্যন্ত মারা গেছেন ২৮ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৭ জন। মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪২ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২১৫ জন। ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৫৪ জন। এপর্যন্ত মারা গেছেন ৬০ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৪ জন। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৭৩৫ জন। এপর্যন্ত মারা গেছেন ১৩৫ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৭০ জন।

[৮] চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৩২৯ জন। এপর্যন্ত মারা গেছেন ৬৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৮৮৯ জন। সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে।

[৯] রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ জন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়