শিরোনাম
◈ সরকারের ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিলেন জামায়াত আমির ◈ ‘কিচেন কেবিনেট’ ছিল, আমাকে রাখা হয়নি: ইউনূস সরকারের ভেতরের চিত্র নিয়ে মুখ খুললেন সাখাওয়াত ◈ দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে যে কথা বলল শিশুরা! ◈ ২২৮ তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি পাকিস্তানের ◈ ওয়াশিংটনে ট্রাম্প-মামদানি বৈঠক, ১২ হাজার ঘর নির্মাণে ২১ বিলিয়ন ডলার চাইলেন মামদানি ◈ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা বগুড়ায়, উদ্বোধন ১০ মার্চ ◈ প্রধানমন্ত্রী তার প্ল্যান বাস্তবায়নের পথে ঝাঁপিয়ে পড়েছেন: জনপ্রশাসন উপদেষ্টা ◈ আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার নিয়ে রাজশাহীর ডিআইজির নির্দেশনা নিয়ে যা বললেন ভূমিমন্ত্রী ◈ ১০ বার ভূমিকম্প ১ মাসে, যে বার্তা দিচ্ছে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৪:০৩ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাওন মাহমুদ: শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ, আমাদের সুমন ভাই

শাওন মাহমুদ: সুমন ভাই কখনো নিজের বাবার নাম বলতেন না। দেখা করেননি কখনো। অত্যাচারী স্বামীকে শহীদ সেলিনা পারভীন ছেড়েছিলেন সুমন ভাই ছোট থাকতেই। প্রকাশনী আর লেখালেখি করে যা আয় হতো তাতেই ছেলেকে নিয়ে জীবনযাপন করতেন। তাই তার কাছে মা ছিল সব। রায়ের বাজার বধ্যভূমি থেকে মাকে শনাক্ত করেছিলেন তিনি। তখন তার বয়স ছিল আট বছর। মা চলে যাওয়ার পর এতিমখানা, মাদ্রাসা আর মামার বাড়ি এসবই ছিল সুমন ভাইয়ের ঠিকানা। ম্যাট্রিক পরীক্ষার পর জীবনের তাগিদে অটো চালিয়ে পড়াশোনা শেষ করেছিলেন। ছোট খাটো চাকরি করে জীবন চালিয়েছিলেন। আমাদের মাঝে সবচেয়ে বেশি ঘ্যানঘ্যানানী স্বভাবের ছিলেন তিনি। বিরক্ত করতেন সবসময়। মুক্তিযুদ্ধ নিয়ে, শহীদদের নিয়ে, রাজাকার নিয়ে তার কথা শেষ হতো না।

যুদ্ধাপরাধী বিচার দাবিতে সোচ্চার ছিলেন অনেকের চেয়ে বেশি। শহীদ মিনার, বধ্যভূমি অথবা স্মৃতিসৌধে সুমন ভাইকে লাল সবুজ জামায় দেখা যেতো। হাতে থাকতো বাংলাদেশের পতাকা। মোটরবাইক চালাতেন তিনি। আমাদের কারো বাড়ি যেতে সমস্যা হলে নিজেই নামিয়ে দিয়ে যেতেন। সুমন ভাইয়ের মোটরবাইকের পেছনে শেষ চড়েছি রায়ের বাজার বধ্যভূমি থেকে আমার বাসা পর্যন্ত। রাস্তায় নেমে কোকাকোলা আর প্যাটিস খাইয়েছিলেন। ব্যাগে হাত দিতে দেননি আমাকে। খেয়ে না খেয়ে কষ্ট করা সময়েও তিনি বেঁচে ছিলেন। চাকরি না থাকার সময়েও তিনি বেঁচে ছিলেন। নীরবে মায়ের জন্য কাজ করবার সময়েও তিনি বেঁচে ছিলেন। একা একা বড় হবার সময়ও বেঁচে ছিলেন। তার মৃত্যুকে পা পিছলে পড়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু বা অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে। তদন্ত করে সঠিক উত্তর না পেলেও, সুমন ভাই চলে গিয়েছেন তার গন্তব্যে।

শহীদের সন্তানেরা আত্মহত্যা করে না। শত লাঞ্চনায় তারা বেঁচে থাকতে চায় তাদের পিতামাতার রক্তে রঞ্জিত বাংলাদেশের মাটিতে। আঁকড়ে ধরে বসে থাকতে চায় লাল সবুজের পতাকা। একজন শহীদ সন্তান জানে আরেক শহীদ সন্তানের বুকের বেদনার ভার। অপমানে উপেক্ষাকে উড়িয়ে দিয়ে বুক চিতিয়ে বেঁচে থাকতে, তারা একে অন্যের পাশে দাঁড়ায়। শত্রুরা জানে এই একত্রীভূত অসীম শক্তির কথা। আপনারা জানেন না। সুমন ভাইয়ের এইভাবে চলে যাওয়া আর সবাই মেনে নিলেও, আমি কখনও মেনে নিতে পারবো না। ২০১৮ সালের ১৪ জুন সুমন ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গিয়েছিল, রেললাইনের পাশে। লেখক : শহীদ আলতাফ মাহমুদের মেয়ে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়