শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুটি-রুজির জন্য হলেও আদালত খোলা চান আইনজীবীরা

বাশার নূরু: [২] নিজেদের ও পরিবারের রুটি-রুজির জন্য হলেও স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেয়ার দাবি জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতি।

[৩] ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান সমিতির সাবেক ও বর্তমান আইনজীবী নেতারা।

[৪] সাধারণ আইনজীবীদের নেতা মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, সমিতির সাবেক দপ্তর সম্পাদক এইচ এম মাসুম, সাধারণ আইনজীবীদের নেতা আমিনুল গনি টিটো, বর্তমান সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য বাবুল আকতারসহ অন্যরা।

[৫] আইনজীবী আমিনুল গনি টিটো আদালত খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন, ভার্চুয়াল শুনানিতে আদালতের পেশকারের সঙ্গে অথবা সাধারণ নিবন্ধন কর্মকর্তার সঙ্গে কথা বলতে হয়। আমরা সরাসরি সঙ্গে কথা বলতে পারি না। আমি আমার আইনি কথা মন খুলে বলতে পারি না। মাত্র ৫০০ আইনজীবী ভার্চুয়াল শুনানির সুবিধা পেয়ে থাকেন। কমপক্ষে সাত হাজার আইনজীবী পেশাদার হয়ে কাজ করতে পারছে না। কেউ তাদের খোঁজও রাখেন না। দেশে সবকিছু চলছে, অথচ আমরা আইনজীবীরা সঠিকভাবে আমাদের রুটি-রুজির সংস্থান করতে পারছি না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়