শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: [২] ওল্ড ডিওএইচএসকে ২২ রানে হারিয়ে ঢাকা লিগের সপ্তম জয় তুলে নিয়েছে প্রাইম ব্যাংক। এ জয়ে সবার আগে সুপার লিগ নিশ্চিত করেছে তামিম, বিজয়দের দল। ৯ ম্যাচে ৭ জয়ে তাদের পয়েন্ট ১৪। শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে তারা। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে আবাহনী লিমিটেড।

[৩] প্রাইম ব্যাংকের সোমবার ১৪ জুন জয়ের নায়ক রনি তালুকদার। ডানহাতি ব্যাটসম্যানের লিগের দ্বিতীয় ফিফটিতে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৭ উইকেটে ১৪৭ রানের পুঁজি পায় প্রাইম ব্যাংক। লক্ষ্য তাড়ায় প্রথম বিভাগ থেকে উঠে আসা দলটি সবকটি উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি। ৩৯ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন রনি তালুকদার।

[৪] টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রাইম ব্যাংকের শুরুটা ভালো ছিল। উদ্বোধনী জুটিতে তামিম ও রনি ৫১ রান যোগ করেন। তামিম নিজেকে গুটিয়ে রাখলেও রনি শুরু থেকেই ছিলেন মারমুখী। তবে ষষ্ঠ ওভারে লং অনে ক্যাচ দিয়ে জীবন পেয়েছিলেন ১১ রানে। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি।

[৫] উইকেটের চারিপাশে দারুণ সব শট খেলে দ্রুত রান তোলেন আক্রমণাত্মক ব্যাটসম্যান। তামিম ৩৮ বলে ২৫ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

[৬] অধিনায়ক এনামুল হক বিজয়ের ব্যাট হাসেনি। ১৭ বলে করেছেন ১৫ রান। মিথুন আসাদুজ্জামান পায়েলের বল কভারের ওপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় ক্যাচ দেন ১৬ রানে। শেষ দিকে অলোক কাপালির ৭ বলে ১২ রানের ইনিংসে দেড়শর কাছাকাছি স্কোর পায় প্রাইম ব্যাংক। বল হাতে ওল্ড ডিওএইচএসের সেরা স্পিনার রাকিবুল। ১৪ রানে ২ উইকেট পেয়েছেন তিনি।

[৭] ব্যাটিংয়ের মতো প্রাইম ব্যাংকের বোলিং বিভাগও বেশ শক্তিশালী। রুবেল, শরিফুল, মোস্তাফিজদের নিয়ে গড়া আক্রমণ প্রায় জাতীয় দলের ছায়া। মোস্তাফিজ অবশ্য ব্যাকপেইনের কারণে খেলতে পারেননি এ ম্যাচেও। তবুও জয় পেতে সমস্যা হয়নি দলটির। শরিফুল ৩টি ও মনির হোসেন, অলোক কাপালি ও নাহিদুল ২টি করে উইকেট নিয়ে সহজেই দলকে জয়ের স্বাদ দেন। কোমরে টান পড়ায় রুবেল হোসেন ২ ওভার ৪ বলের বেশি করতে পারেননি। তার ওভার শেষ করেন স্পিনার নাঈম হাসান।

[৮] ওল্ড ডিওএইচএসের হয়ে লড়াই করতে পারেননি কেউ। সর্বোচ্চ ২৬ রান করেন মাহমুদুল হাসান জয়। ২১ রান আসে রায়ান রাফসান রহমানের ব্যাট থেকে। দুই ওপেনার আনিসুল ইসলাম (১২) ও রাকিন আহমেদ (৯) ছিলেন নিষ্প্রভ। শেষ দিকে প্রীতম কুমারের ১৯ রান পরাজয়ের ব্যবধান কমায় মাত্র। ওল্ড ডিওএইচএসের এটি নবম ম্যাচে ষষ্ঠ হার। দুটি ম্যাচ তারা জিতেছে। ১টিতে পয়েন্ট ভাগাভাগি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়