শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাই পৌরসভার কুমরাইল এলাকা থেকে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদনান হোসেন:[২] ঢাকার ধামরাইয়ে পৌরসভার কুমরাইল এলাকা হইতে মোঃ খোকন মিয়ার স্ত্রী নুরুন্নাহার (৩৪) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

[৩] মৃত নুরুন্নাহার ধামরাই পৌরসভার কুমরাইল এলাকার নূর হোসেনের মেয়ে। তিনি ধামরাই মর্নিং ভিউ স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ছিলেন। তার দুইটি মেয়ে সন্তান রয়েছে।

[৪] স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময়ই বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকত।পরকীয়া ও পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া ছিলো ওই ভুক্তভোগীর।তবে রহস্য জনক মৃত্যু বলে দাবি করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনাস্থলে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

[৫] এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ সরোয়ারদি মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিক তদন্ত শেষে এ ঘটনায় আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়