শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবির একাউন্টিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। তিনি অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ এর স্থলাভিষিক্ত হবেন এবং আগামীকাল (মঙ্গলবার) দায়িত্ব গ্রহণ করবেন।

[৩] রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

[৪] অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন ২০০৫ এর ২৪(২) এর ধারা অনুযায়ী একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলামকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো। নবনিযুক্ত চেয়ারম্যানকে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি দেয়া হবে। এ আদেশ ১৫ জুন থেকে কার্যকর হবে।

[৫] এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দায়িত্ব গ্রহণের পর আমি শিক্ষার্থীদের সেশনজট ও সংকট দূর করার জন্য দ্রুত তাদের পরীক্ষা নিয়ে ফলাফল দিতে চাই।যেন তারা চাকরিক্ষেত্রে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়।এছাড়াও বিভাগের উন্নয়নে আমার কিছু পরিকল্পনা আছে।

[৬] উল্লেখ্য, ইতোপূর্বে অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০১৭-২০১৮ সেশনের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ছিলেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ