শিরোনাম
◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী ◈ ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া:[২] চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় পুকুরে ডুবে মোহম্মদ আফনান নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] সোমবার (১৪ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার সমদ আলী সিকদার বাড়ীতে এ ঘটনা ঘটেছে।

[৪] মারা যাওয়া শিশু আফনান ওই এলাকার সৌদী প্রবাসী জামাল উদ্দিনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, উঠানে খেলতে গিয়ে বাড়ির পাশে তাদের ব্যবহারের পুকুরটিতে পড়ে যায়।

[৫] কিছুক্ষণ পর আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি করলে শিশু আফনানকে বাড়ীর পাশে সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় । সেখান থেকে স্থানীয়রা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়