শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৪৪ রাত
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনী ম্যাচে ইংলিশদের চমক

স্পোর্টস ডেস্ক: ইউরোতে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো ইংলিশরা। শুধু পাচ্ছিলো না গোলের দেখা। দ্বিতীয়ার্ধে সেই গোল দলকে পাইয়ে দিলেন রাহিম স্টার্লিং। আর তাতেই শক্তিশালী ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০২০-এ শুভসূচনা করলো ইংল্যান্ড। গড়ল এক ইতিহাস!

ইংলিশ দলে খেলে গেছেন গ্যারি লিনেকার, ওয়েইন রুনি, পল স্কলস, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ডদের মতো খেলোয়াড়। তাদের নিয়েও যে কীর্তি গড়তে পারেনি ইংল্যান্ড, সেটাই গড়েছে আজ। ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রথমবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে জিততে সক্ষম হয়েছে থ্রি লায়ন্সরা।

ম্যাচের আগে অবশ্য আরেকটা রেকর্ড গড়েছিল কোচ গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড। ইংলিশ কোচ তার প্রথম একাদশে রাখেননি মার্কাস র‍্যাশফোর্ড, আর জর্ডান হেন্ডারসনদের কাউকেই। ফলে ১৯৯২ সালের পর প্রথমবারের মতো কোনো ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছে ইংলিশরা।

ম্যাচের ৫৭তম মিনিটে ক্যালভিন ফিলিপসের বাড়ানো দারুণ ডিফেন্সচেরা পাসটা গোলরক্ষককে বোকা বানিয়ে রাহিম স্টার্লিং জড়ান জালে। সেই গোলেই তো নিশ্চিত হয় ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়টা।

নিজেদের পরের ম্যাচে ইংলিশরা মাঠে নামবে আগামী ১৯ জুন। শুক্রবার দিবাগত রাত একটায় ইংলিশদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আর ক্রোয়েশিয়া ১৮ জুন খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়