শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৪:৫০ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু ৪৭, শনাক্ত ২৪৩৬, সুস্থ ২,২৪২ জন

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। শনাক্ত হয়েছে ২৪৩৬ জন, এপর্যন্ত শনাক্ত ৮লাখ ২৬৯২২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৪২ জন, এপর্যন্ত ৭লাখ ৬৬২৬৬ জন। করোনায় গত মাসের ১৯ তারিখ সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়। গতকাল ৩৯ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা প্রেরিত বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত ৪৭ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী। তাদের মধ্যে ৪৩ জন সরকারী হাসপাতালে, বেসরকারীতে ২ জন ও বাড়িতে ২জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৯ শতাংশ। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৯হাজার ৪৩৮ জন পুরুষ মারা গেছেন, যা মোট মৃত্যুর ৭১ দশমিক ৯৫ শতাংশ এবং ৩ হাজার ৬৮০ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৮ দশমিক ৫ শতাংশ।

[৫] বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৭ জনের মধ্যে ২১-৩০ একজন, ত্রিশোর্ধ্ব ৫ জন, চল্লিশোর্ধ্ব ৪ জন, পঞ্চাশোর্ধ্ব ৮ জন এবং ষাটোর্ধ্ব ২৯ জন রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৮ , বরিশাল বিভাগে ১, সিলেট বিভাগে ২ , রংপুর বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে ২জন মারা গেছেন।

  • সর্বশেষ