শিরোনাম
◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ১২ জুন, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এখন পর্যন্ত ৬০০ মিলিয়ন নাগরিককে করোনা ভ্যাকসিন দিয়েছে চীন

মাহামুদুল পরশ: [২] শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে আরও বলা হয়, চলতি মাসের শেষ পর্যন্ত প্রায় ১.৪ বিলিয়ন নাগরিককে ভ্যাকসিন দিতে পারবে দেশটি। আল জাজিরা

[৩] বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা চুই গ্যাং এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন করে ৮৪৫ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। এর মাধ্যমে আরো ৬২২ মিলিয়ন চীনা নাগরিক ভ্যাকসিন নিতে পারবেন। রয়টার্স

[৪] চীনে সাতটি কোম্পানির টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ৫টি দুই ডোজের মাধ্যমে, ১টি এক ডোজের মাধ্যমে এবং বাকি ১টি তিন ডোজের মাধ্যমে নিতে হয়। বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হওয়ার পর চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রোডাক্টস সিনোফার্মের ভ্যাকসিনকে ৩ থেকে ১৭ বছর বয়সীদের দেওয়ার অনুমদোন দিয়েছে। ইয়াহু টাইমস, ডেইলি চাইনা

[৫] চীনের এই ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। উহান থেকে প্রথম করোনা সংক্রমণ শুরু হলেও নির্দিষ্ট সময়ের পর দেশটিতে করোনা ভাইরাস অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত হয়ে গেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী

  • সর্বশেষ