শিরোনাম
◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত ◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২১, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরান ঢাকায় ৫ মণ ভেজাল ঘি জব্দ, গ্রেপ্তার ৪

সুজন কৈরী: পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৫ মণ ভেজাল ঘি জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল সামাদ (৭৫), রবিউল ইসলাম (৪৩), শাহজাহান (২৪) ও সোহাগ হোসেন (৩১)।

পুলিশ বলছে, পোড়া তেল, ডালডা ও সয়াবিনের সংমিশ্রণে ভেজাল ঘি। ফ্লেভার আনতে শিমুল তুলার বিচি সিদ্ধ করে মেশানো হতো।

শনিবার বিকেলে লালবাগ এলাকার নাজিমুদ্দিন রোডের একটি বাসায় এই অভিযান চালায় গোয়েন্দা লালবাগ বিভাগ।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজিব আল মাসুদ গণমাধ্যমকে বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে নাজিমুদ্দিন রোডের একটি ভবনের কক্ষ ভাড়া নিয়ে ভেজাল ঘি তৈরির কাজ করছিল। বাঘাবাড়ি ঘি, প্রাণের ঘি, মিল্কভিটা ঘি, আড়ংয়ের ঘিয়ের মনোগ্রাম ও কৌটা নকল করে বাজারে সরবরাহ করতো। তাদের ডিস্ট্রিবিউটর রয়েছে। যারা রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় এসব ভেজাল ঘি সরবরাহ করতো। তারা এতটাই সুক্ষ্মভাবে মনোগ্রাম নকল করে যা খালি চোখে কোনভাবেই বোঝা যায় না।

তিনি আরও বলেন, বাসাবাড়িতে কিংবা দোকানে মুখরোচক খাবারের জন্য ঘি একটি অন্যতম অনুষঙ্গ। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল এসব ঘি। পোড়া তেল, ডালডা ও সয়াবিন দিয়ে বানানো হচ্ছিল এসব ঘি‌। দুধের কোনও উপাদান এখানে মেশানো হচ্ছিল না। ঘিয়ের রঙ এবং ফ্লেভার আনার জন্য শিমুল তুলার বিচি জাল দিয়ে ওখান থেকে কালার বের করে অন্যান্য জিনিসের সঙ্গে মিশিয়ে ঘি তৈরি করত।

  • সর্বশেষ