শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০৪:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হিমাগাড়ে আলু সংরক্ষণ ভাড়া বাড়ানোর প্রতিবাদ কৃষক-ব্যবসায়ীদের মানববন্ধন

সৌরভ ঘোষ: [২] শনিবার দুপুরে সদর উপজেলার কাঠালবাড়ি বাজারে রংপুর-কুড়িগ্রাম সড়ক ঘন্টাব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] এসময় বক্তব্য রাখেন কৃষক নেতা আকবর আলী, আলু ব্যবসায়ী সমিতির পরিচালক মোস্তফা মিয়া, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ব্যাপারী, কৃষক আন্দোলনের আহবায়ক আইয়ুব আলী প্রমুখ।

[৪] মানববন্ধনে বক্তারা বলেন, গত মৌসুমে হিমাগারে আলুর বস্তা প্রতি ভাড়া ছিল ২শ ৫০ টাকা। কিন্তু এ বছর জেলার ৪ টি হিমাগারের মালিক ঐক্যবদ্ধভাবে ভাড়া বাড়িয়ে বস্তা প্রতি ৩শ ৩০ টাকা নির্ধারণ করেছে। অথচ রংপুর বিভাগের অন্যান্য জেলায় বস্তা প্রতি ভাড়া নেয়া হয় ১শ ৮০ থেকে ২শ টাকা পর্যন্ত। এ ব্যাপারে হিমাগারের মালিকদের সাথে যোগাযোগ করেও দাম না কমানোয় আন্দোলন করতে বাধ্য হচ্ছেন বলে জানান তারা।

[৫] বক্তারা আরো বলেন, হিমাগারে আলু সংরক্ষনের ভাড়া বাড়ানোর ফলে একদিকে যেমন কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে অন্যদিকে বাজারে আলুর দামও বেড়ে যাবে। অবিলম্বে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসে পুর্বে ভাড়ায় আলু রাখার দাবি জানান তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়