শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং ফ্লোরে মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’

ইমরুল শাহেদ: ১২ জুন সকালে বসিলার একটি লোকেশনে প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল রোশান, মিশা সওদাগর, দীপা খোন্দকার ও সীমান্তকে নিয়ে ‘রিভেঞ্জ’ ছবির কাজ শুরু করেছেন। প্রথম দিনের শুটিংয়ে বুবলী নেই। জানা গেছে, বসিলা লোকেশনে বুবলীর কোনো কাজ নেই। তাকে নিয়ে কাজ শুরু হবে ১৫ জুন থেকে। লোকেশন কোথায় হবে সেটা পরিচালক নিশ্চিত করে রাখলেও এখনই তা প্রকাশ করছেন না। তবে জানা গেছে, কেরানীগঞ্জ ও ফরিদপুরে ছবিটির শুটিং হবে।

পূর্বাহ্নে মহরত অনুষ্ঠানে বুবলী বলেছেন, ‘আমার প্রথম সেন্সর পাওয়া ছবি ‘শুটার’। সেটির প্রযোজক ছিলেন ইকবাল ভাই। এরপর পাসওয়ার্ড, বীরের পর আবার তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ ছবিটি করতে যাচ্ছি। তবে এ ছবির জন্য বুবলীর ফার্স্টলুক এখনো মুক্তি দেওয়া না হলে ইতোমধ্যে পরিচালক রোশান-এর ফার্স্টলুক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি এখন চলমান রয়েছে। ফার্স্টলুকে রোশানকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

হয়তো প্রতিশোধ নেওয়ার সময় তার এমন পরিস্থিতি হয়েছে। শাকিব খানের এক সময়ের অংশীদার মোহাম্মদ ইকবাল বলেন, শাকিব খানকে নিয়ে ছবি বানাতে গেলে যে বিনিয়োগ দরকার সেটা করে বিনিয়োগ তুলে আনা যাবে না। এজন্য তাকে নিয়ে ছবি বানাতে পারছি না। আবার চলচ্চিত্রের সুদিন ফিরে আসলে শাকিবের সঙ্গে কাজ করব। তিনি বলেন, রিভেঞ্জ ছবিতে যে চরিত্রটি রয়েছে সেটির রোশানই সঠিক বলে আমার কাছে মনে হয়েছে।

এজন্য তাকে নিয়েছি। যাহোক রোশানের নতুন লুক মোহাম্মদ ইকবাল ১১ জুন নিজেই ফেসবুকে শেয়ার করেছেন। শেয়ার করেছেন চলচ্চিত্রের গল্পকার আবদুল্লাহ জহির বাবুও। তিনি জানান, ‘রিভেঞ্জ’ অ্যাকশনধর্মী ছবি। সেভাবেই রোশানকে হাজির করা হয়েছে। ‘রিভেঞ্জ’ অ্যাকশননির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।

  • সর্বশেষ