শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২১, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ১০

মাহফুজুর রহমান : [২] ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে শুক্রবার আরো ১০জনকে আটক করেছে বিজিবি। অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় মহেশপুরের বেতবাড়িয়া গ্রামের সরকারী প্রাইমারি স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

[৩] এছাড়া ভারত থেকে শুক্রবার দুপুরে শ্যামকুড় মাঠপাড়া দিয়ে দুই শিশু নিয়ে এক মহিলা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের বাড়ি গোপালগঞ্জে। লড়াইঘাট সীমান্ত দিয়ে দালালের সহায়তায় তিনি নির্বিঘ্নে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি গনমাধ্যমকর্মীদের কাছে তার নাম পরিচয় জানাতে অস্বীকৃতি জানান।

[৪] এ ভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে মানুষ ঢুকছে বলে সীমান্ত এলাকার মানুষ অভিযোগ করেন। সীমান্তের ৬টি ইউনিয়নের ১৪টি গ্রামে জেলা প্রশাসনের কঠোর বিধি নিষেধ থাকার পরও অবৈধ পথে এপার ওপার করছে মানুষ।

[৫] এদিকে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শুক্রবার এক ই-মেইল বার্তায় জানান, শুক্রবার যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ বেতবাড়ীয়া গ্রাম থেকে দুই পুরুষ, চার নারী ও চার শিশুকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

[৬] এদিকে ভারত ঘেষা মহেশপুর সীমান্তের ১৪টি গ্রামের মানুষ জেলা প্রশাসনের কঠোর বিধি নিষেধ মেনে চলাফেরা করছেন। গ্রামগুলো হচ্ছে তেতুলবাড়িয়া, গোপালপুর, জুলুলি, মাটিলা, সামন্তা, রায়পুর, পলিয়ানপুর, হুদাপাড়া, বাঘাডাঙ্গা শ্রীনাথপুর, খোসালপুর, ভবনগর, শ্যামকুড় ও মাইলবাড়িয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়