শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন সাকিব, বিতণ্ডায় জড়ালেন আম্পায়ারের সাথে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : [২] আরো একটি অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিলেন সাকিব আল হাসান। এবার শুধু অপরাধই করেননি, মাঠে ক্রিকেটের জঘন্য ঘটনা ঘটালেন। তেড়েফুড়ে গেলেন আম্পায়ারকে মারতে! রাগে স্টাম্পে লাথি মারতেও পিছু পা হননি। অকথ্য ভাষায় গালিগালাজও করলেন।

[৩] ওটাই একমাত্র ঘটনা নয়। মিরপুরে বৃষ্টি ও বাতাসের কারণে আম্পায়াররা যখন কভার আনার ডাক দেন তখন আবার মেজাজ হারান সাকিব। এবার তেড়েফুড়ে গিয়ে তিন স্টাম্প তুলে ছুঁড়ে ফেলেন। রাগ তখনও কমেনি সাকিবের। আম্পায়ারের সঙ্গে ঔদ্বত্যপূর্ণ আচরণ করতেই থাকেন। ছুটে যান মাঠের বাইরের রিজার্ভ আম্পায়ারের দিকেও। সেখানে আবাহনীর কোচ খালেদ মাহমুদের সঙ্গে দূর থেকেই চিৎকার চেঁচামেচি হয় তার।

[৪] শুক্রবার, ১১ জুন মিরপুরে আবাহনী ও মোহামেডানের ম্যাচে ঘটে এমন ঘটনা।

[৫] মোহামেডানের দেওয়া ১৪৬ রানের জবাবে তখন ব্যাটিং করছিল আবাহনী। ৫.৫ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে শিরোপা প্রত্যাশিরা। বৃষ্টি আইনে মোহামেডান ১৫ রানে এগিয়ে। বৃষ্টিতে খেলা না হলে আবাহনীকে হারায় মোহামেডান।

[৬] তবুও মেজাজ হারালেন সাকিব। ক্ষেপে তিন স্টাম্প তুলে মাটিতে আছাড় দেন। এর আগের ওভারে নিজের বোলিংয়ে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমকে এলবিডব্লিউ আবেদনে সাড়া না দেওয়ায় স্টাম্পে লাথি মেরে আম্পায়ারের দিকে তেড়ে যান। রাগান্বিত হয়ে তাকে কথাও বলতে দেখা যায়।

  • সর্বশেষ