শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্দান্ত রশিদ খান; ক্যারিয়ার সেরা বোলিংয়ে জেতালেন লাহোরকে

স্পোর্টস ডেস্ক:[২] পাকিস্তান সুপার লিগে আবারো বল হাতে আগুন ঝরালেন আফগান লেগ স্পিনার রশিদ খান। বৃহস্পতিবার ১০ জুন, দিনের দ্বিতীয় ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে লাহোরকে জিতিয়েছেন এই লেগি। ১০ রানের এই জয়ে শীর্ষস্থান মজবুত করল লাহোর।

[৩]আবু ধাবিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে লাহোর। ২৫ রানের মধ্যে ফিরো যান ৪ ব্যাটসম্যান। এরপর বড় জুটি গড়েন বেন ডাঙ্ক ও টিম ডেভিড। ৩৩ বলে ৪৮ রান করে ফিরেন ডাঙ্ক। ৩৬ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ১৭০ রানের বড় পুঁজি এনে দেন ডেভিড।

[৪]জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জেমস ফকনারের তোপের মুখে পড়ে পেশোয়ার। দুই ওপেনার ফেরেন ৫ রানের মধ্যেই। এরপর ব্যাটিংয়ে নেমে একদিক আগলে দলকে এগিয়ে নিতে থাকেন শোয়েব মালিক। তবে অপরদিকে একের পর এক উইকেট তুলতে থাকেন রশিদ খান। একই ওভারে জোড়া উইকেটে দেন মেডেন।

[৫]লড়াই করতে করতে এক পর্যায়ে হার মানেন মালিকও। দূর্ভাগ্যবশত হিট উইকেট হয়ে ৪৮ বলে ৭৩ রান করে ফেরেন তিনি। এরপর জয়ের আশা শেষ হয় জালমির। ৮ উইকেটে ১৬০ রান তুলতে সক্ষম হয় তারা।

[৬]৪ ওভারে বোলিংয়ে ১ মেডেনে ২০ রান খরচায় ৫ উইকেট নেন রশিদ খান। যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রশিদের সেরা বোলিংয়ের রেকর্ড।

[৭]সংক্ষিপ্ত স্কোরঃ
লাহোর কালান্দার্স ১৭০/৮(২০)
ডেভিড ৬৪, ডাঙ্ক ৪৮
অ্যালেন ২/৩৬, ওয়াহাব ১/৩১
পেশোয়ার জালমি ১৬০/৮(২০)
শোয়েব মালিক ৭৩, আসিফ ২৩*
রশিদ ৫/২০, ফকনার ২/২৩
- লাহর টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়